
চান্দিনা প্রতিনিধি
আনিসুর রহমান আনাস।
কুমিল্লার চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। রবিবার (২৩ নভেম্বর ) সকালে চান্দিনা মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি দেশের সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন।
ড. রেদোয়ান আহমেদ বলেন “যারা ১৯৭১ সালের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছিল। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। ৩০ লাখ মুক্তিযোদ্ধের হত্যা, ২ লাখ মা-বোনের ওপর নির্যাতন—এসব মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। এগুলোর বিচার না হলে ইতিহাস ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “একাত্তরের সময়ে মাওলানা নিজামী বাইতুল মোকাররমে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীকে সংগঠিত ও প্রশিক্ষণ দিয়েছিলেন। তাদের এ সংঘটিত অপরাধই পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় উৎসাহিত করেছিল। এসব বাহিনী সক্রিয় না থাকলে এত মানুষকে হত্যা করা সম্ভব হতো না এবং যুদ্ধও আরও স্বল্প সময়ে বিজয় অর্জন করতে পারত।”
বর্তমান প্রেক্ষাপটে তিনি অভিযোগ করে বলেন, “স্বাধীনতাবিরোধীরা এখনো স্বাধীনতার চেতনাকে অস্বীকার করছে। একটি দেশ কেবল একবারই স্বাধীন হয়। আর ২০২৪ সালে যে স্বৈরাচারী সরকারকে হটানো হয়েছে, সেটি স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার অংশ। কিন্তু স্বাধীনতার বিপক্ষ শক্তি বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়ে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক,মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ আবু তাহের, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান , সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান,চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভি, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহজালাল সরকার সাজু,যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি এটি এম মাজহারুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ,
দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি মো: ইয়াছিন আরাফাত , সহ: সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো: আনোয়ার পারভেজ শিমুল,অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো.আবুল খায়ের,সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ,দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো: সাদ্দম হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. ফখরুল ইসলাম,আইন বিষক সম্পাদক ও দৈনিক আজকের সত্য প্রকাশ প্রতিনিধি এটি এম এমদাদুল ইসলাম,প্রেস ক্লাব সদস্য ও দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো. আনিছুর রহামান আনাছ, দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো: মোশারফ হোসেন, জনদৃষ্টি টোয়েন্টিফোর প্রতিনিধি ইব্রাহিম তাহসান প্রমুখ।