
সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ। সঞ্চালনায় ছিলেন বিদুৎসায় সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ।
কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় নবীন বরণ অনুষ্ঠান। এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান সমন্বয়ক,৬৭-সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন, মোঃ ইকবাল হোসেন হিরু সাবেক সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি ,মোঃ ইমদাদুল হক নওশাদ সাবেক সভাপতি শাহজাদপুর পৌর বিএনপি, আব্দুল জব্বার,সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি মোঃ আমির হোসেন সবুজ,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি শাহজাদপুর মোঃ আল-আমিন হোসেন সাধারণ সম্পাদক শাহজাদপুর প্রেসক্লাব। সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যের শিক্ষার বিষয় গুরুত্ব দিয়ে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন বাংলাদেশে বর্তমান শিক্ষা ও প্রেক্ষাপটটা খুব খারাপ অবস্থানে আছে আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার দল বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই শিক্ষার ওপরে গুরুত্ব দিবে বেশি আমি মনে করি তাই আমি সকল শিক্ষার্থী বোনদের বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে আমি ধানের শীষ মনোনীত প্রার্থী প্রফেসর ডঃ এম এ মুহিত আপনারা আপনাদের পিতা মাতাকে বলবেন ধানের শীষ শিষকে ভোট দিয়ে জয়যুক্ত করে তুলতে ধানের শীষ জয়যুক্ত হলে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন হবে ইনশাআল্লাহ