মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

আবারও গুলির জঞ্জনা আওয়াজে চট্টগ্রামবাসী আতঙ্ক, আহত একজন

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগের গুলি করে হত্যাকাণ্ডের রেশ না কাটাতেই এবং নগরীর চালিতা তলা এলাকায় গুলির ঘটনা ঘটেছে। (৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ ইদ্রিস আলী নামের এক ব্যক্তি, পুলিশ ও স্থানীয়রা বলছেন, আহত ইদ্রিস আলী নিজেও সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে যুক্ত , কয়েক বছর আগেও একবার গুলি বিদ্ধ হয়েছিলেন তিনি , ওই সময় তার বাম পা কেটে ফেলতে হয়েছিল, বৃহস্পতিবার বিকালে কাটা পায়েই আবারো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি , নগরীর বায়োজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দীন সাংবাদিকদের জানান, আহত ইদ্রিস সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে চট্টগ্রাম বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে। তিনি দাবি করেন অটো রিক্সা চালক পরিচয় দিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে যাহাতে মূল পরিচয় গোপন করা যায়। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ