মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের ২০নং চররমনী মোহন ইউনিয়নে যুবদলের সদস্য ফরম যাচাই-বাছাই অনুষ্ঠিত

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের ২০নং চররমনী মোহন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য ফরম যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ বিকেল ৫টায় ইউনিয়নের ০৫, ০৬, ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের নেতা এম এ মমিন,
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমেদ রাজু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন, সিনিয়র সভাপতি মহসিন সরকার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক আলমগীর মোল্লা, এবং সহ-সভাপতি মোঃ আনোয়ারসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মিন্টু,
ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন,
যুবদল নেতা মোহাম্মদ আলী,
এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

সভায় বক্তারা বলেন—

> “যুবদলের প্রতিটি সদস্যই দলের শক্তি ও ভবিষ্যৎ। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে।”

তাঁরা আরও জানান, এ কার্যক্রমের মাধ্যমে নিবেদিতপ্রাণ ও সক্রিয় সদস্যদের তথ্য হালনাগাদ করে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের ভিত আরও মজবুত করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ