সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ইবিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন: স্বতন্ত্র ক্যাডারের দাবি

ইবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা স্বতন্ত্র শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএ-এর মাধ্যমে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে।

রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এই মানববন্ধন শুরু হয়। পরে, প্রধান ফটকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমাবেশে মিলিত হন।

শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিবছর প্রায় দুই হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শেষ করছে। কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ নেই। অন্য বিভাগ থেকে নেওয়া ব্যক্তি মাত্র ৬-৭ মাসের প্রশিক্ষণে কাজ চালাচ্ছেন। এতে আমাদের ৬-৭ বছরের অধ্যয়নের মূল্য নষ্ট হচ্ছে।’

শিক্ষার্থীরা দুটি মূল দাবি উপস্থাপন করেছেন—

১. লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা।

২. কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ