সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

মর্মান্তিক দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকদের কোস্টার বাস: আহত-৭

ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী, কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে আসা একটি কোস্টার বাস সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে নিয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ৭-৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে, শিক্ষকবাহী কোস্টার বাসটি সদর উপজেলার এগারো মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গেলে ডানদিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত এক শিক্ষকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭-৮ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় আর কোস্টার চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহকর্মীরা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ