সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় লাখ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় ফাতেমা সুইটস,কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় পোড়া তেল,ক্ষতিকর রঙ মেশানো খাদ্য ও বাসী মিষ্টির শিরা ধ্বংস করা হয়।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার শাকপুরা এলাকায় রাইখালী খাল সংলগ্ন ফাতেমা সুইটসে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযান সূত্রে জানা গেছে,
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান মেশানোর কারণে ফাতেমা সুইটসকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিরাপদ খাদ্য আইনে ফাতেমা সুইটস,কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ