
মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আলতাফ হোসেন এলাকায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে ভক্ত-অনুসারীদের ঢল নামে।
১৬ই আগস্ট ২০২৫ শনিবারে আলতাফ হোসেন ইউনিয়নে প্রবেশ করলে দফায় দফায় মোটরসাইকেল বহর নিয়ে তার ভক্ত-অনুসারীরা তাকে রিসিভ করেন। পরে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এসময় স্থানীয় তরুণ-যুবকসহ সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পুরো ইউনিয়নে তার আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
প্রসঙ্গত, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনসমর্থন গড়ে তুলতে মাঠে নেমেছেন আলতাফ হোসেন।