
আনিসুর রহমান (আনাস) চান্দিনা প্রতিনিধি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা যে উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন বলেন- ৫ আগস্টের পরও বিএনপি’র উপর নির্যাতন থেমে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দকে ২০০৬ সাল থেকে ৫ই আগস্টের আগে প্রায় ১৮টি মামলা দিয়ে ছিলো। একদিকে আওয়ামীলীগের অত্যাচার আবার এলডিপি’র দেওয়া ১৮টি মামলার মোকাবেলা করতে হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ১০নং গল্লাই ইউনিয়নের কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন
বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে, প্রধান অতিথি, আতিকুল আলম শাওনকে বরণ করে নেন,
এসময় উপস্থিত ছিলেন,
পৌর বিএনপি সহ-সভাপতি
মো. সহিদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক ইসমাইল হোসেন, উপজেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা শাহিদা হক শিল্লী, উপজেলা ছাত্রদল সদস্য সচিব কাইয়ুম খাঁন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সফিউল্লাহ, ইউনিয়ন যুবদল সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক জাবের হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আবু মুছা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোতালেব হোসেন, ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক সজিব হোসেন, মহিচাইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার আবু ইউছুফ, বাতাঘাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার
মো. আব্দুর রব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের।
কর্মীর সম্মেলনে প্রধান অতিথি, হিসেবে বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা, বিএনপি’র যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি, আতিকুল আলম শাওন,
তিনি বলেন- চান্দিনায় বিএনপি করা একটি দূরূহ বিষয় ছিল। আমার পিতা মরহুম খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপি’র হাল ধরায় অনেক মামলার শিকার হন। পরিতাপের বিষয় এই যে ৫ আগস্টের পরেও চান্দিনার বিএনপি নেতৃবৃন্দদের নামে ৬টি মামলায় ১৮জনকে আসামী করা হয়েছে। অতীতে যারা বিএনপি’র পরিবারকে নিয়ে কুৎসা রটিয়েছে এবং আবারও বিএনপির ধানের শীষ নিয়ে অনেক কুৎসা রটিয়েছে ও রটাচ্ছে তাদেরকে সর্তক করে দিতে চাই যতই সমমনা দল বলেন আর জোট বলেন, এখন আর জোট বলতে কিছু নেই। এসব বলে ধুম্রজাল সৃষ্টি করবেন না। আমি ধানের শীষ নিয়ে আমি নির্বাচনের মাঠে আছি এবং থাকবো।