সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সুন্দরবন থেকে আহরিত ২ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ কাঁকড়া সহ আটক- ২

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

খুলনার রূপসায় খানজাহান আলী টোল প্লাজা এলাকায় মধ‍্যরাতে সুন্দরবন থেকে আহরিত ২ লক্ষ ৫০ হাজার টাকার ২৫০ কেজি অবৈধ কাঁকড়া সহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (১৬ আগস্ট) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১ টায় রূপসা খানজাহান আলী টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন রুপসা। অভিযান চলাকালীন খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ