
আরিফুল ইসলাম
স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া
কুষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত হয়েছে।গতকাল ১৫ আগস্ট শুক্রবার বিকেল ৫টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাবনা–কুষ্টিয়া হাইওয়ে সড়কের যাত্রী ছাউনির এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাহিদ হোসেন(১৭) ও সিয়াম হোসেন (১৬), উভয়ের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা। গতকাল তারা প্রায় ১০ জন বন্ধু মিলে মটরসাইকেল নিয়ে বেড়ারে যায় ভেড়ামারা পাকশী লালনশাহ সেতুতে।
ফেরার পথে তারা মোটরসাইকেলের গতি তোলার পাল্লা দেয় নিজেদের মদ্ধ্যে। একপর্যায়ে ভেড়ামারা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ঠিক সামনে পোছালে নাহিদের মটরসাইকেলের সামনে আরেকটি মোটরসাইকেল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং বিপরীত দিক আসা একটি পিকআপের সাথে সজোড়ে ধাক্কা খায়, এতে ঘটনাস্থলেই নাহিদ হোসেন(১৭) নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম হোসেন ও নিহত হয়।
এ দুর্ঘটনার পরে নিহতদের বন্ধুর একটি ভিডিও ফেচবুকে ভাইরাল হয়, ভিডিও তে দেখা যায় কয়েকজন যুবক অতিরিক্ত গতিতে হেলমেট বিহীনভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে এবং কে কাকে পিছনে ফেলে এগিয়ে যাবে সেটা নিয়ে প্রতিযোগিতায় মত্ত ছিলো, এই ঘটনা ওপর এক বন্ধুকে ভিডিও করতে দেখা যায়। এর পর তারা যাত্রী ছাউনী সংলগ্ন ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে পোছালে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই দুমড়ে মুছড়ে যায় মটরসাইকেল, এতে তৎক্ষণিক মৃত্যু হয় নাহিদের এবং স্থানীয়রা আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার ও মৃত্যু হয়। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় নিহতদের পরিবার।নিহত নাহিদ(১৭) দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের নিপুন হোসেনের সন্তান ও তার ই বন্ধু সিয়াম(১৬) একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর সন্তান।
এ ঘঠনায় দৌলতপুর ও ভেড়ামারাবাসীদের হৃদয় নাড়া দিয়েছে, এ নিয়ে ফেচবুকে বিভিন্ন মহলে সমালোচনা করতে দেখা যায়, সাধারণ জনগণ ফেচবুকের মাধ্যমে অল্প বয়সী কিশোর ও যুবকদের হাতে মটরসাইকেল না দেয়ার জন্য পিতামাতার প্রতি অনুরোধ জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন যেনো আর এভাবে সড়কে কোন মায়ের সন্তানকে জীবন দিতে না হয়, আর যেনো কোন মায়ের বুক এভাবে খালি না হয়।