
শ্যামল চন্দ্র রায়
জলঢাকা প্রতিনিধি ।
নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কমিটির ডাউয়াবাড়ী, হাতিবান্ধা , লালমনিরহাট এর উদ্যেগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬দফা দাবীতে নৌকা মিছিল ও গণ সংগীতের আয়োজন করা হয় ।
১৫ই আগস্ট ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৩:০০ঘটিকার সময় শৈলমারী বানপাড়া ঘাটে যাত্রা শুরু করে ডালিয়া ব্যারেজ পর্যন্ত এই মিছিলটি প্রদক্ষিণ করে শৈলমারী বানপাড়া ঘাটে এসে সমাপ্ত হয় ।
কমিটির সভাপতি লাভলুর রহমান বলেন ,আমরা সরকারের কাছে ৬ দফা দাবিতে লিখিত অভিযোগ করেছি।যতক্ষণ পর্যন্ত আমাদের দাবীগুলো বাস্তবায়ন করা না হবে ।ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।
সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম বলেন,আমরা চর অঞ্চলের মানুষ অবহেলিত নিপীড়িত আমাদের দু:খ দুর্দশা দেখার মত কেউ নেই।
এলাকাবাসী র দাবী ভোটের আগে যেন আমাদের দাবী মেনে নেওয়া হয়।অতিদ্রুত তিস্তা খনন করা হয়।