সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ইবিতে দোয়া ও বৃক্ষরোপণ: দেশনেত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মজয়ন্তী উদযাপন।

ইবি প্রতিনিধি : 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিলের আয়োজন এবং বৃক্ষরোপণ করেছে বিএনপিপন্থি সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আশরাফ আলী খান,দোয়া-মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৃক্ষরোপণ করেন তারা।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম মতিনূর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ইউট্যাবের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হাসান সাক্ষর, রোকনুজ্জামান, নকিবুল ইসলাম অঙ্কন, তৌহিদ, রায়হান, রিয়াজ, আলামিন প্রমুখ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘র্দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতনের করা হয়েছে, তাকে কারাবরণ করতে হয়েছে। এমনকি চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব খারাপ। আল্লাহ্ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, যেন তিনি বর্তমান ও আগামীতে দেশের জন্য কাজ করতে পারেন। অন্তত পক্ষে বাংলাদেশর রাজনীতিতে পরামর্শক হিসেবে ভূমিকা রাখতে পারেন। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ