
দিরাই স্টাফ রিপোর্টার গোলাম জিলানী :
দিরাইয়ে নানা আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত হয়েছে। বিএনপির জেলা কমিটির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থক থানা রোডের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করের।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা কমিটির সদস্য সোয়েব হাসান, উপজেলা ছাত্রদের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী,পৌরযুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদের আহবায়ক সাজু চৌধুরী, কলেজ ছাত্রলের সভাপতি সালমান মিয়া প্রমুখ। অপরদিকে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী সমর্থক বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন,পৌরবিএনপির আহবায়ক মিজানুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির একাধিক ত্যাগী নেতাকর্মী জানান, এক সময় নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে দলটি পরিচালিত হতো,দলে কোনো গ্রুপিং লবিং ছিল না, নাছির চৌধুরীর অসুস্থতার সুযোগে আজ দলটি তিন -চার ভাগে বিভক্ত।দলটি ক্ষমতায় না আসার আগেই যে ভাবে দলে গ্রুপিং শুরু হয়েছে, না জানি শেষ পর্যন্ত প্রিয় দলের কি অবস্থা হয়। যারা ১৬-১৭ বছর দলের সাথে ছিলেন না তারা আজ দলের নেতৃত্বে, কেউ কেউ আবার আওয়ামী ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে নিজ বলয় কে শক্তি শালী করতে চান, আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত বিএনপি। ত্যাগীদের দিয়ে দলের কমিটি হউক এা আমাদের নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা।