বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

টেকনাফ মেরিন ড্রাইভ রেজুখাল চেকপোস্টে ৮৫০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক।

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় যাত্রী মো. ইদ্রিসকে আটক করা হয়। তার কোমরের বেল্টের সঙ্গে অভিনব কায়দায় লুকানো ছিল ইয়াবার চালান। আটক যুবক টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং ই/২৫৬ আব্দুর সালামের ছেলে।

এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক আসামিকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি কক্সবাজার জার্নালকে জানান, দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ