বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ধামইরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, যুবদলের রুবেল হোসেন রতন, মনসুর আলমসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ