সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বোয়ালখালীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট, শুক্রবার, বাদে মাগরিব, বোয়ালখালী পৌরসভা বিএনপির দলীয় কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার এর সভাপতিত্বে ও বোয়ালখালী পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ লোকমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পূর্ব গোমদন্ডী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মেম্বার।

বক্তব্য রাখেন, কাস্তুরী হোটেল পরিচালক ও যুবদল নেতা মোঃ লোকমান, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরানুল হক জিকু, পৌরসভা শ্রমিক দলের সভাপতি কপিল উদ্দিন, যুবদল নেতা মোঃ ইউনুচ, মোঃ ইকবাল মোঃ মোরশেদ, আছহাব উদ্দিন দুলাল, মোঃ গিয়াস উদ্দিন, ছাত্রদল নেতা ইমন, মোঃ শাওন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মীর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ কবির আলকাদেরী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ