বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ দক্ষিণ ওয়ার্ড মহিলা দলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন ও বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।

চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওয়ার্ড মহিলা দলের দ্বি বার্ষিক কর্মী সম্মেলন ও দেশনেত্রী আপোষহীন নেত্রী, তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী, রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ ই আগস্ট শুক্রবার বিকাল ৪টায়, ৬ নং ওয়ার্ডের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। বিএনপি’র নতুন সদস্য ফরম সংগ্রহ নবায়ন বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্যর মাধ্যমে বলেন, ফরিদগঞ্জে আমরা আলহাজ্ব এম এ হান্নান এর নেতৃত্বে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড মহিলা দলের কর্মী সম্মেলন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আপনারা বাড়ি, বাড়ি ওয়ার্ডে, ওয়ার্ডে গিয়ে নতুন সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন করিবেন। মা বোনেদেরকে বেগম খালেদা জিয়ার সালাম,তারেক রহমানের সালাম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা আলহাজ এম এ হান্নান চৌধুরীর সালাম জানাবেন। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রতীক ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য বুঝাবেন। ঐ আওয়ামী লীগের দোসরের কাউকে আপনারা দলে আনবেন না তাদেরকে কোন সদস্য ফরম পূরণ করবেন না এই ধরনের যদি কোন প্রমাণ পাওয়া যায় তাহলে আপনাদের পদও থাকবে না। আপনারা জানেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গঠনে জন্য,জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আগামী দিনে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করা হবে,বক্তরা এসব কথা বলেন। ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি সফুল আলম সফু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি,জেলা মৎস্যজীবী দলের প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন হাজী, ইউনিয়ন মহিলা দলের ফারজানা, আইরিন, বিলকিছ, ফারহানা,পারুল, ওলামাদলের মাহবুবুর রহমান, ওয়ার্ড বিএনপির,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমূখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি , সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ