বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ঘোড়াঘাটের কলাবাড়ীতে প্রকাশ্যে মাদক ব্যবসা চিহ্নিত চক্রের দৌরাত্ম্যে

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী দাখিল মাদ্রাসার পাশেই দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। গ্রামবাসীর অভিযোগ, থানা পুলিশের নীরবতা ও তদবিরবাজদের ছত্রছায়ায় চিহ্নিত একটি চক্র বেপরোয়াভাবে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ।

অভিযোগ রয়েছে, এ মাদক চক্রের হোতারা হলেন, মৃত আব্দুল করিমের মেয়ে স্বপ্না বেগম, মৃত মহির মন্ডলের ছেলে মোস্তাকিন, মৃত আব্দুল করিমের ছেলে শওকত হোসেন, মৃত লিটন মিয়ার স্ত্রী সুইটি বেগম।

স্থানীয়রা জানান, এই চক্রের মাধ্যমে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের অবাধ বিস্তার ঘটছে। গ্রামজুড়ে তরুণরা নেশার ফাঁদে পড়ে চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় ওয়ার্ড সদস্য একাধিকবার মাদক ব্যবসা বন্ধের জন্য উদ্যোগ নিলেও কোনো ফল মেলেনি।

একজন ক্ষুব্ধ গ্রামবাসী বলেন, “দিনে-দুপুরে মাদক বিক্রি হয়, সবাই জানে কারা করে। কিন্তু কেউ ধরতে আসে না। থানা পুলিশ কেন চুপ, তাই এখন বড় প্রশ্ন।”

গ্রামবাসীর দাবি, অবিলম্বে অভিযান চালিয়ে এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে হবে, না হলে পুরো গ্রাম মাদকের কবলে ধ্বংস হয়ে যাবে।

এই বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মাদকের বিষয়ে অভিযান চলমান রয়েছে, জনগন ও পরিবার সচেতনতা মাদক প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ