সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার, দিনাজপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ