
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে লোহাগড়া পৌর শহরের ন্যাশনাল পিপলস পার্টির সিএন্ডবি চৌরাস্তায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান বেগম খালেদা জিয়াকে গনতন্ত্রের “মা”উল্লেখ করে বলেন। তিনি গত ১৭ বছরসহ সারা জীবন গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন। তিনিই একমাত্র আপোষহীন নেত্রী। তিনি অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। গনতন্ত্র রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এজন্য বেগম জিয়াকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে আমি মনে করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে অমানুষিক নির্যাতন করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আওয়ামী ফ্যাসিস্ট দুর্বৃত্তরা ৪ আগস্ট আমার লোহাগড়াস্থ বাড়িতে হামলা অগ্নি সংযোগ ও লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ গুম, খুন, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তার বিচার বাংলার মাটিতে হবেই হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমরা দেশে আছি কিন্তু আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। যে পালিয়ে যায় সে আর কখনও ফিরে আসে না।
উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বেলাল আহমেদ, নড়াইল জেলা এনপিপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন,
উপজেলা এনপিপির সহ-সভাপতি শেখ বদরুল ইসলাম, উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুব ফ্রন্টের সভাপতি এ্যাডঃ মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী ফাতেমাতুর জোহরা (হিরা) মহিলা নেত্রী ববিতা খানম, ডেইজি বেগম, আফসানা মিম, প্রভাসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. মো. বদরুল আলম।