বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক

ফাহিম হোসেন রিজু  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু 
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মিন্টুর আম বাগান থেকে তাদের আটক করা হয়।

ঘোড়াঘাট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেহ তল্লাশির মাধ্যমে তিনজনের কাছ থেকে ২৬ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার ২০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মামুনুর রশিদ (৩২), মোস্তাফিজুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫), হায়বর আলীর ছেলে সবুজ মিয়া (৩২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ