
মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের পদ থেকে। বিষয়টি জানাতে রীতিমতো সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আচমিতা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অব্যাহতি দানকারী নেতা ২০১৮ সাল থেকে আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা যায়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দানকারী নেতা জানান, ২০১৮ সালে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সাবেক আওয়ামী লীগের এমপি ও পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে ব্যক্তিগত সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শীঘ্রই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন।
এছাড়াও তিনি সাধারণ নাগরিক হিসেবে সমাজে বসবাস করতে প্রশাসন ও জনগণের সহযোগিতা চেয়েছেন।