বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম

আজ ১৪ ই জুলাই বৃহস্পতিবার সকালে ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন এস এম শরিফুল ইসলাম সুপার অত্র মাদ্রাসা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মীর গাজী মোঃ নাজিমুদ্দিন এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মীর মোঃ সামিউল ইসলাম সমীর। মোঃ জাহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত সার্জন বাংলাদেশ সেনাবাহিনী। জনাব মোঃ নজরুল ইসলাম নজু সাবেক সাংগঠনিক সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি। জনাব মোঃ নজরুল ইসলাম সাবেক সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি। জনাব মোঃ রুহুল আমিন সরকার বিএনপি’র যুবদল আহবায়ক কমিটির সদস্য। জনাব মোঃ দুলাল পরামানিক আলহাজ্ব মোহাম্মদ আবুল প্রামানিক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ রুহুল আমিন সরকার তার বক্তব্যে তিনি বলেন অত্র মাদ্রাসা আমাদের গ্রামের প্রতিষ্ঠান এখানে আমাদের মেয়ে লেখাপড়া করবে লেখাপড়ার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন নবনির্বাচিত কমিটির সভাপতি এর কাছে একটাই চাওয়া দল-মত নির্বিশেষে এই প্রতিষ্ঠানকে সুন্দর ভাবে পরিচালনা করবেন এবং সুশিক্ষার ব্যবস্থা করে দেবেন

নবনির্বাচিত সভাপতি এর বক্তব্যে তিনি বলেন আমাকে আপনারা যে দায়িত্ব দিলেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করবশিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মাদ্রাসার উন্নতির লক্ষ্যে আমি সব সময় চেষ্টা করব অনুদান আনার ও সুশিক্ষা নিশ্চিত করার তিনি আরো বলেন এই মাদ্রাসার সাথে আমার বাবাও জড়িত ছিল আমার বাবার কথা চিন্তা করে নিঃস্বার্থে মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখে উল্লেখযোগ্য কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য ১৯৯৪ সালে পাড়কোলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্ত অনুযায়ী জমিদার বাড়ি স্থাপিত হয় পরে ০১ ০৫ ২০০৪ইং প্রফেসর ডাঃ এম এ মুহিত সাহেবের পিতা ডাঃএম এ মতিন সাহেব মন্ত্রী থাকা অবস্থায় এমপি ভুক্ত করে দেন সেই থেকে পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার কার্যক্রম বৃদ্ধি পায়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ