বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

টেকনাফ নৌবাহিনীর অভিযানে কুখ্যাত দিলু ডাকাত অস্ত্রসহ আটক।

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ ১৩ আগস্ট ২০২৫: দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় টেকনাফের কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাত তার নিজ বাসায় অবস্থান করছে। সংবাদ পেয়ে আজ বুধবার (১৩-০৮-২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নস্থ, কম্বনীয়াপাড়ায় তার বাসায় বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাতকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ০১ টি দেশীয় পিস্তল (এলজি), ০২ রাউন্ড তাজা গোলা, ০৫ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত দিলু ডাকাত দীর্ঘদিন ধরে অপহরণ, মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায়সহ পাহাড়ি অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পরবর্তীতে অস্ত্রসহ আকটকৃত ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। উলে­খ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ