বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

রামগঞ্জ – হাজীগঞ্জ সড়কসহ বিভিন্ন সড়কের বেহাল দশা ঝুঁকিতে চলাচল।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

রামগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র থেকে রামগঞ্জ – হাজিগঞ্জ সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটি সংস্কারের অভাবে বড় বড় গর্ত হয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানাগেছে, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে মালবাহী ট্রাক,ট্রলি, যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি । ফলে জনগণের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

সরজমিন গিয়ে দেখা গেছে,রামগঞ্জ জোড় কবর থেকে রামগঞ্জ পৌর পরিষদ সংলগ্ন বাইপাস সড়ক হয়ে সোনাপুর ফায়ার সার্ভিসের অফিস পর্যন্ত হাজিগঞ্জ সড়কটিতে কোথাও দেবে গিয়ে, ভেঙে পড়ে শতাধিক গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতি হয়েছে যে রিকশা- সাইকেল দুরের কথা হেঁটে চলাও দুস্কার।

এছাড়াও সড়কটিতে কিছু প্রভাবশালী চক্র সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ সামগ্রী ইট, বালু ফেলে রাখেন । এসব অনিয়ম সচরাচর চোখে পড়েনা কর্তৃপক্ষের।

রামগঞ্জ -হাজিগঞ্জ মহাসড়কটির ২০ কিলোমিটারের মধ্যে লক্ষ্মীপুরে রামগঞ্জের অংশে পড়েছে ১০ কিলোমিটার, চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় পড়েছে বাকি অংশ। ১৯৯৮ সালে সড়কটি কাঁচা থেকে পাকা সড়কে রুপান্তরিত হয়। ২০০৪ সালে সড়কটি পাকা সড়কে রূপ লাভ করে। এরপর ২০১৩ সালে পুরো সড়ক সংস্কারের পর সর্বশেষ ২০১৮ সালে প্রায় কোটি টাকা বাজেটে সংস্কারের কাজ সম্পূন্ন হয়।

কিন্তু সড়কের দুই পাশে সাধারণ মানুষের চলাচলের জন্য মাটি না ফেলায় সড়কের উপর দিয়ে পথচারী, সাধারণ লোকজনকে চলাচল করতে হয়। এছাড়া রামগঞ্জ পৌর পরিষদ সংলগ্ন বাইপাস সড়ক হয়ে সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের দুই পাশ স্থানীয় প্রভাবশালীদের দখলে রয়েছে। সড়কের পাশে অনেক স্থানে ইটের স্তূপ, চামড়ার ট্যানারি,মাছের বাজার সহ বিভিন্ন যানবাহন ও অবৈধ দোকান ঘর রয়েছে।

এইসব অবৈধ স্থাপনার বিষয়ে কোনো নজর নেই পৌর প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের।
এই ছাড়া আঙ্গারপাড়া জামতলী সড়ক, থানা বাইপাস সড়ক, চিতোষি সড়ক,, সোনাপুর বাজারের প্রধান সড়ক, ওয়াপদা সড়ক,সোনাপুর থেকে রাঘাবপুর সড়ক, বিভিন্ন ইউনিয়ন সড়কগুলো অত্যান্ত নাজুক অবস্থা রয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ