সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সুন্দরবনে নিষিদ্ধ বেহুন্দি জাল,রোটেনন বিষসহ ডিঙি নৌকা আটক

বাগেরহাট (শরণখোলা)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বাগেরহাট (শরণখোলা)প্রতিনিধি :

সুন্দরবনের ভেতরে বিষ দিয়ে মাছ ধরার অপকৌশল হোতারা যেনো অধরাই থেকে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৪আগস্ট) ভোর ৪:৩০ মিনিটের দিকে পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের স্মার্ট টহল টিম -০১ একটি অভিযান পরিচালনা করেন। সুন্দরবনের করমজল বন্যপ্রাণীর প্রজনন কেন্দ্রের আওতাধীন অফিস সংলগ্ন খালের হুলার ভাড়ানীর মুখে এ অভিযান চালানো হয়। টহলকারী বনরক্ষীদের অভিযান টের পেয়ে দুষ্কৃতকারীরা বনের ভেতরে পালিয়ে যায়। এসময় সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার রোটেনন বিষের প্যাকেট ৬ টি (৬ কেজি) এবং নাইট্রো ৫০০মিলি জব্দ করা হয়। তাছাড়া নিষিদ্ধ বেহুন্দি জাল ও একটি ডিঙি নৌকা আটক করা হয়েছে।আটককৃত ডিঙি নৌকায় ৩ টি ককসেট ভর্তি ফ্রেশ বরফ পাওয়া গেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনের স্মার্ট টহল টিমের টহল কার্যক্রম চলমান থাকবে এবং বিষ দিয়ে মাছ ধরার নেক্কারজনক এমন অপতৎপরতা সাথে যে বা যাহারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে । সেই সাথে অভিযান পরিচালনা টহল টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ