সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

পূবালী ব্যাংকের উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর ঘিরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখা।

বুধবার (১৩ আগস্ট) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য বলা হয়। এতে বলা হয় দুপুর সাড়ে বারোটার দিকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নারকেল, মৌচন্দ্রা, রঙ্গন, চেরি, পবনঝাউ, রাধাচূড়া, চন্দ্রপ্রভা ইত্যাদি গাছের মোট ১৫০টি চারা রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার প্রধান মো. ইসমাইল হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান, উপ-উপাচার্যের পিএস উপ-রেজিস্ট্রার মো. গোলাম মাহফুজ, ব্যাংকের কুষ্টিয়া শাখার কর্মকর্তা নাজমুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ