সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

কক্সবাজারে এক হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা  প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা  প্রতিনিধি।

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে আনুমানিক ১,৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেনসিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট এবং ৪ কেজি আফিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। তিনি বলেন, “বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে। মাদকপ্রবণ এলাকায় সকল শ্রেণীপেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক সংগঠন গড়ে তুলে মাদকপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও আহ্বান জানান, মাদকপাচারকারী ও চোরাকারবারিদের কোনো ধরনের আনুকূল্য যাতে কেউ না দেয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এবং বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নামজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ