সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিরলে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

মোঃ সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিরল উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ একটি আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম আফজালুল আনাম।

আয়োজিত কর্মসূচিতে বক্তারা যুব সমাজকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং নৈতিকতা, শিক্ষা ও নেতৃত্বে যুবদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ