বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

কটিয়াদীতে সৌদি রিয়ালসহ ৪প্রতারক আটক

মোঃ জজ কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ জজ কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের কটিয়াদী পুরাতন বাজার মাছ মহল থেকে অবৈধভাবে সৌদি রিয়াল বিক্রয় চলাকালীন মূলহোতাসহ ৪প্রতারককে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।

জানা যায়,গত সোমবার(১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি তরিকুল ইসলামের নির্দেশে এসআই বাছেদ মিয়ার নেতৃত্বে এএসআই আরশেদ আলী ও আলী হোসেনসহ পুলিশের একটি চৌকষ দল পুরাতন বাজার মাছ মহল থেকে অবৈধভাবে সৌদি রিয়াল বিক্রয় চলাকালীন মূলহোতাসহ ৪প্রতারককে গ্রেফতার করে।এসময় প্রতারকদের কাছ থেকে ১০০রিয়াল মূল্যমানের ৮টি নোট মোট ৮০০ সৌদি রিয়াল উদ্ধার করে পুলিশ।যাহার সিরিয়াল নংঃ- যাহার সিরিয়াল নং-A780772363, A716240183, A816188598, A826355623, A819063571, A804054150, A605987337, A449728845.

প্রতারণার উদ্দেশ্যে অবৈধ ভাবে সৌদি রিয়াল (বৈদেশিক মুদ্রা) নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে(25B(b) The Special Powers Act, 1974; তৎসহ 406/420 The Penal Code, 1860)ধারায় প্রতারকদের বিরুদ্ধে এসআই বাছেদ মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা রুজু করেছেন।যাহার নং:-১১/২০২৫।

গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মৃত সাহেব মিয়ার ছেলে রিপন মিয়া(৪৪),গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আব্দুর রহমান শেখের ছেলের ছেলে মোঃ হাফিজুর রহমান শেখ(৪৬),মোসলেম ফকিরের ছেলে আনোয়ার হোসেন(৫২) ও মৃত আক্কাছ আলী মুন্সির ছেলে সারোয়ার মুন্সি(৫০)।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন,কটিয়াদী পুরাতন বাজার মাছ মহল থেকে অবৈধভাবে সৌদি রিয়াল বিক্রয় চলাকালীন মূলহোতাসহ ৪প্রতারককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ