
সিলেট গোপালগঞ্জ প্রতিনিধি।
সিলট জেলার গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ বাজারে গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ দখল, এলাকাবাসীর অসন্তোষ বাড়ছে
বাজারের প্রধান সড়কগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলকারীদের কারণে চলাচলে বিরূপ প্রভাব পড়ছে। ফুটপাত থেকে শুরু করে রাস্তার মাঝখান পর্যন্ত দখল থাকায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা আজ বিপর্যস্ত।
এলাকার বাসিন্দারা প্রশাসনের নিরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বারবার অভিযোগ করেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। অনেকেই জানান, অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং এলাকায় নিরাপত্তার সংকট সৃষ্টি হবে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়ক অবৈধ দখল মুক্ত করার দাবি জানিয়ে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।