
মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে র্যালি,আলোচনা সভা,সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার,সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আজিজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ২০জন যুবকদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।