বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এর মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান-এর মাতা,মহীয়সী মাহামুদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সোমবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা মাহামুদা খাতুন জয়পুর গ্রামের মৃত আক্তারুজ্জামানের সহধর্মিণী ছিলেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় জয়পুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে লোহাগড়া বাজারস্থ গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

তিনি তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তাঁর মৃত্যু সংবাদে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মরহুমার বাসভবনে উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ