সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নবীন প্রাণের উচ্ছ্বাস বরণ করে নিলো ইবির আইন বিভাগ

ইবি, প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ইবি, প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এলএলবি (সম্মান) নবীন ২০২৪ -২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে আইন বিভাগ। সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের আইন অনুষদের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. কে টি আনাম আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল করিম খান, অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল,অধ্যাপক ড.অনিচুর রহমান, অধ্যাপক ড. আরমিন খাতুন ও ড. মাকসুদা আক্তার -সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রক্তিম দে ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

নবাগত শিক্ষার্থীরা বলেন, “আজকের দিনটা আমাদের জীবনের এক নতুন সূচনা। এখানে এসে মনে হচ্ছে স্বপ্নের দরজায় দাঁড়িয়ে আছি। শিক্ষকদের আন্তরিকতা আর সিনিয়রদের উষ্ণ অভ্যর্থনা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। আমরা শিখতে চাই, বেড়ে উঠতে চাই, আর একদিন ন্যায়বিচারের পথে অবদান রাখতে চাই।”

বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয় বৈচিত্র্যময় একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়নে চূড়ান্ত ফলাফলে পৌঁছায়। তাই তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করতে হবে এবং সততা ও দৃঢ়তার সাথে লক্ষ্যের দিকে ধাবিত হতে হবে। আইন কেবল একটি পেশা নয়, এটি ন্যায় ও মানবতার সেবা করার অঙ্গীকার। তোমরা আজ যে পথে যাত্রা শুরু করছ, সেই পথ কঠিন হলেও গৌরবময়। নিষ্ঠা, সততা আর অধ্যবসায় দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সাফল্যই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আইন বিভাগের অধ্যাপক ড শাহজাহান মন্ডল বলেন, আইনে পড়াশোনা করে দুনিয়ার এমন কোনো পেশা নেই যেখানে তোমরা যেতে পারবে না। আইন তোমাদের যুক্তি শেখাবে, বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে, নেতৃত্বের গুণাবলি তৈরি করবে। বিচারক, আইনজীবী, গবেষক, নীতি নির্ধারক সব ক্ষেত্রেই তোমাদের জন্য সুযোগ উন্মুক্ত। শুধু মনোযোগ, সততা আর পরিশ্রম থাকলেই তোমরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে। আমরা তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এবং বিভাগ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ