
রামগঞ্জ প্রতিনিধি।
রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাখাওযাত হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৮ বছর। জানা গেছে গত ২মাস থেকে তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা পদ্মা জেনারেল হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শাররীক অবস্থার আরো অনতি হলে ৯ আগষ্ট জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়। ১০ আগষ্ট রবিবার দিবাগত রাত ২টায় সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃন্বাস ত্যাগ করেন।
আমি রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।