বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রোববার বেলা ১১ টায় পার্বতীপুর ঢাকা মোড় এলাকায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির পক্ষে আবু তাহের হোসেন, অলিউল ইসলাম মাহফিজুল ইসলাম মাসুম আসাদুজ্জামান রোহান ওয়াজেদ দুলাল জাকির হোসেন।

বক্তারা বলেন বর্তমান ডিজিটাল বিদ্যুৎ থাকাবস্থায় তদস্থলে নতুন করে প্রিপেইড মিটার সংযোগ প্রদানের কোন প্রয়োজন নেই। তাছাড়া প্রিপেইড মিটারে বাড়তি টাকা কর্তন করা হয়। যার কোন প্রতিকার নাই। তাই নেসকোর কোন প্রিপেইড মিটার সংযোগ করতে দেয়া হবে না। এক মাসের মধ্যে প্রিপেইড মিটার বন্ধ না করলে কঠোর থেকে কঠোর যাওয়ার হুঁশিয়ার দেয় নেতারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ