
মুশতাক আহমেদ,
পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (প্রবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. সুজাঙ্গীর কবির সরকার নিযুক্ত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এবং পরিচালকের রুম গত ৭ দিন ধরে তালাবদ্ধ করে রেখেছেন সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম।
গত ৪ আগস্ট রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রফেসর ড. মো: সুজাহাঙ্গির কবির সরকারকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক দায়িত্ব দেয়া হয়। কিন্তু পদ প্রত্যাশী একই দায়িত্বে থাকা উপ পরিচালক পদ থেকে পদত্যাগ করেন সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম এবং কারণ দেখায় তাকে অসম্মানিত করা হয়েছে অভিযোগ জামায়াতিকরনের।
প্রফেসর ড. সুজাঙ্গীর কবির সরকার দায়িত্ব পেয়ে তার টিএসসির পরিচালক কক্ষে প্রবেশ করতে চাইলে জানা যায় আগেই তার পরিচালক পদে দায়িত্ব পাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে। পরিচালকের কক্ষ তালা মেরে রাখেন সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল।
গতকাল ৯ আগস্ট পবিপ্রবি জনসংযোগ দপ্তরের মাধ্যমে এবিএম সাইফুল ইসলামের পদত্যাগের বিপক্ষে প্রতিবাদ লিপি দেয় । পরিচালকের কক্ষ তালা দেওয়া রয়েছে বিষয়টি নিশ্চিত করে একটি নির্দেশক কমিটি গঠন করা হয়। রবিবার ১০ আগস্ট তারিখে নির্দেশক কমিটির কাছে পরিচালকের কক্ষের চাবি দায়িত্ব তুলে দেওয়ার কথা থাকলেও এখনো পরিচালক তার কক্ষ বুঝ পাননি।
প্রফেসর ড. সুজাঙ্গীর কবির সরকার এ বিষয়ে নিশ্চিত করেন যে তাকে ১০ আগস্ট রবিবার পরিচালকের কক্ষ তাকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলে তিনি তা বুঝে পাননি।
সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম তালা মারার কথা অস্বীকার করে বলেন, যেহেতু আমি দায়িত্বে ছিলাম কোথায় কিছু হারিয়ে যেন না যায় তাই চাবি নিয়ে রেখেছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, সহযোগী অধ্যাপক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তালা পরিবর্তন করে তাঁর ব্যক্তিগত তালা দিয়ে রেখেছেন।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন , ” এ বিষয়ে নিয়ে বসা হয়েছে এবং একটি কমিটি করে দেওয়া হয়েছে তারা খুব দ্রুতই মিমাংসা করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক কক্ষ খুলে দেওয়া হবে’।