
মুরচালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বাজারে সদ্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ পেয়েছেন “মেসার্স শোভন ট্রেডার্স” প্রোপাইটর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ তোবারক হোসেন, যাকে নিয়ে কয়েকদিন ধরেই চলছে স্থানীয়দের সমালোচনার গুঞ্জন। কোন দোকানঘর ছাড়াই সদ্য তৈরি কৃত “মেসার্স শোভন ট্রেডার্স” নামের কোন অস্তিত্বই নেই কাজিপাড়া বাজারে এমনটাই মন্তব্য করছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ীরা প্রতিদিন জানায়- ভুয়া তথ্যের মাধ্যমে সদ্য খাদ্যবান্ধব কর্মসূচী’র ডিলারশীপ সুবিধা পাওয়ার প্রতিবাদ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার বরাবর অভিযাগ করা হলেও প্রশাসন মোঃ তোবারক হোসেন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। মোঃ তোবারক হোসেন পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন , তিনি সদ্য “মেসার্স শোভন ট্রেডার্স” নামে প্রতিষ্ঠানের নাম তৈরি করে ভূয়া দোকানরের চুক্তিপত্র দেখিয়ে যোগাযোগের মাধ্যমে ডিলারশীপ গ্রহণ করেছেন। তবে কাজিপাড়া বাজারে তাহার জীবনে কোখনো নিজস্ব বা ভাড়ায় কোনো দোকান ঘর নিয়ে ব্যবসা করেছেন এমনটা কারোরি জানা নেই, তিনি অন্যজনের একটি ভ্যাটেনারী দোকান ঘরটি ফরমালিটিস মেইনটেইন করার জন্য চুক্তিপত্র তৈরি করেন এবং বর্তমান ভ্যাটেরিনারী ঘরটি নিজের বলে তথ্য প্রেরণ করেন। উল্লেখিত দোকানঘরটির প্রস্থ ৮’.৫” এবং দৈর্ঘ্য ১২’ যার মূল মালিক মোঃ আবু রায়হান এবং উক্ত দোকান ঘরটি মোঃ হাফিজ উদ্দীন প্রায় ৫-৬ বছর ধরে ভাড়া নিয়ে ভ্যাটেরিনারী’র ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সমালোচনা/গুঞ্জন চলাকালীন মোঃ হাফিজ উদ্দীন কে অনুরোধের মাধ্যমে সকলের চোখে ফাঁকি দিয়ে গত ০৪/০৮/২০২৫ ইং তারিখে ভ্যাটেরিনারীর সকল ঔষধসহ সকল সরঞ্জাম রাতের আঁধারে সরিয়ে ফেলেন। এই বিষয়ে মো: তোবারক হোসেনের সাথে যোগাযোগ করে বক্তব্য নিতে চাইলে তিনি টালবাহানা করেন।
মিথ্যা তথ্য দিয়ে কিভাবে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ যাচাই-বাছাইয়ের তালিকায় স্থান পেলো তা জানতে চায় স্থানীয়রা। মোঃ তোবারক হোসেন এর ডিলারশীপ বাতিল করে আইনানুগভাবে প্রকৃত ব্যবসায়ীকে সুযোগ প্রদান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।