
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)
ভোলা জেলার সদর থানাধীন ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের দরগা রোড সংলগ্ন মাস্টার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ১০টি বিয়ার ক্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়,
০৯-০৮-২০২৫ তারিখ ২২.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের দরগা রোড সংলগ্ন মাস্টার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ রাসেল (২৮), পিতা-মোঃ লোকমান, মাতা-ছেভোনা খাতুন, সাং-আলীনগর ৯নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলার নিকট হইতে ১০টি বিয়ার ক্যানসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু হয়েছে।