সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

আগস্টেই স্নাতক পরীক্ষা সম্পন্ন ও সেপ্টেম্বরেই ফল প্রকাশের দাবি আল ফিকহ শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদভুক্ত ‘আল ফিকহ এন্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় তারা পরীক্ষার রুটিন দেয়া, আগস্টের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ করে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের দাবিও জানান।

রোববার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচতলায় বিভাগের গেটে তালা বদ্ধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অবস্থানরত শিক্ষার্থীরা অভিযোগ স্বরে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে বিভাগের শিক্ষকরা ১৭ দফা দাবির প্রেক্ষিতে একটি একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেন। ক্যালেন্ডার অনুযায়ী ৪.১ সেমিস্টারের পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি৷ বারবার ফলাফল প্রকাশের দাবি জানালেও শিক্ষকরা নানা অজুহাতে ফল প্রকাশে দেরি করে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগেই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা আটকে নেই ‘আল ফিকহ এন্ড ল’ বিভাগ ছাড়া। এটা জুলাইয়ের পরবর্তী সময়ের সাথে গাদ্দারি।’

এ বিষয়ে জানতে চাইলে, বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া আমরা মেনে নিয়েছি।পরবর্তী সিদ্ধান্ত একাডেমিক মিটিং ডেকে জানানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ