বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মাজারে হামলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না ধর্ম উপদেষ্টা

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি।

দেশের যেকোনো মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুসিয়ার করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মাজারে কিছু হামলার ঘটনা ঘটেছে, যার রিপোর্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে। আমি আন্তঃমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এসব বিষয় প্রতিমাসে আলোচনায় আসে।

প্রতিটি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এতে হামলাকারী চিহ্নিত করা সহজ হবে।সামাজিক সচেতনতা সবচেয়ে জরুরি উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মাজারে পুলিশ মোতায়েন সম্ভব নয়, তাই সর্বস্তরের মানুষকে এসব ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় অংশ নিতে হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এরইমধ্যে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিষ্ট মামলার ভিত্তিতে ব্যবস্থা নেবে।

পাগলা মসজিদের ফাণ্ডে ৯০ কোটি টাকারও বেশি রয়েছেজানিয়ে  ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, খুব শিগগির দৃষ্টিনন্দন পাগলা মসজিদের ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু হবে।

আধুনিক তুরস্কের বসফরাস প্রণালীর পাশে দৃষ্টিনন্দন, মাল্টিপারপাস যে মসজিদ রয়েছে, সেটির আদলে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে।১০ তলা বিশিষ্ট এই ভবনে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে। অনাথ–এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করা হবে। ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, একটি সমৃদ্ধ লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, আইটি সেকশন থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন,‘পাগলা মসজিদের ৯০ কোটি ৬৪ লাখ টাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা আছে, যা থেকে প্রাপ্ত লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ওঅসুস্থদের জন্য ব্যয় করা হয়।

ইতোমধ্যে প্রায় ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদেরও এই তহবিল থেকে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সকাল সাড়ে  ৯টায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা।
দুপুরে তিনি কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত “ইসলামী অর্থনীতির গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ