
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুর জেলার বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পূর্বের কমিটি বিলুপ্ত করে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ আগস্ট) বিকাল ৩টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিরল উপজেলা শাখা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের পূর্বে ০৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরক্কাবাদ চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, অন্যান্য কমিশনার’গণ হলেন তমা কিণ্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, ডেফোডিল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, কালিয়াগঞ্জ ডিএম ক্যাডেট একাডেমি’র প্রধান শিক্ষক প্রমথ চন্দ্র রায়, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম।
নির্বাচনে সভাপতি পদে শহীদ নুর ক্যাডেট স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বিরল নিউ সোপান ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শামীম রেজা নির্বাচিত হয়েছেন। পরে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটি’র বাকি সদস্য’রা হলেন সহ-সভাপতি বিরল ন্যাশনাল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ রংধনু রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডেফোডিল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিসমিল্লাহ রেসিডেন্সিয়াল স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক আবু রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মডার্ন ক্যাডেট এণ্ড রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সজল, দপ্তর সম্পাদক কালিয়াগঞ্জ ডিএম ক্যাডেট একাডেমি’র প্রধান শিক্ষক প্রমথ চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক হলিড্রীম স্কুলের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, কার্যনির্বাহী সদস্য’রা হলেন আল হাদী মডেল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রুবেল ইসলাম।