
আরিফুল ইসলাম
কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়া ভেড়ামারায় মাইক্রোবাস শ্রমিক সংগঠনের সভাপতি ও পৌর শ্রমিকদলের সহ সভাপতি মাইক্রোবাস চালক
সাইদুল ইসলাম হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মাইক্রোবাস শ্রমিক সংগঠন ও শ্রমিকদলের যৌথ উদ্যোগে আজ শনিবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে ভেড়ামারা উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সাইদুল হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে মাইক্রোবাস শ্রমিকসহ এলাকার নারী ও পুরুষরা অংশ গ্রহন করে। উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম,ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, শ্রমিক নেতা জাকির হোসেন বাচ্চু,মাসুদ রানা সহ জেলা ও উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মাইক্রোবাস চালক সাইদুল ইসলামকে দূবৃত্তরা কুপিয়ে নৃশংস ভাবে খুন করে। নিহত মাইক্রোবাস চালক সাইদুল ইসলাম ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের আলতাফ হোসেন’র ছেলে।