সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম

আজ ৯ আগস্ট রোজ শনিবার সিরাজগঞ্জ শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে শাহজাদপুরে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এর পক্ষ থেকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজাদপুর সাংবাদিক দের তিন থেকে চারটি সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইয়েরা

মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক কারোর হাতের খেলার পুতুল নয় যে সাংবাদিকদের নিয়ে খেলবে। সাংবাদিক হলো বাংলাদেশের চারটি স্তম্ভের ভিতর অন্যতম স্তম্ভ সাংবাদিকতা আর এই সাংবাদিকতা ধরে রাখতে হলে আমাদের খারাপ ভালো মন্দ সব নিউজই কভার করতে হয় এই নিউজে ক বার করতে গিয়ে গাজীপুর আমার সাংবাদিক ভাই তুহিন কে হত্যা হতে হয়েছে।

আমরা সাংবাদিকরা কোন দল করি না আমরা সব সময় নিরপেক্ষভাবে কাজ করি নিরপেক্ষভাবে কাজ করতে গিয়ে আমাদের অনেক জায়গায় হয়রান অপমান অপদস্ত হতে হয় কেন? আমরা সাংবাদিকরা কি মানুষ নই? আজ সাংবাদিক তুহিন ভাইকে হত্যা করেছে কাল আপনি আমি যে হত্যা হবো না তার কি গ্যারান্টি দিতে পারবে প্রশাসন?
আমরা ভিডিওতে দেখেছি আমাদের সাংবাদিক ভাই তুহিনকে নির্মমভাবে হত্যা করার সময় পুলিশ ওখানে নির্বিঘ্নে গাড়িতে উঠে চলে গেল পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেওয়া হয়নি কেন? তাহলে আমাদের ভেবে নিতে হবে বাংলাদেশ রাষ্ট্রীয় আইন ব্যবস্থা দুর্বল নাকি প্রশাসনিক গাফিলতা

আজকের এই মানববন্ধন থেকে আমরা সুস্পষ্ট করে রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে সাংবাদিকরা কারুর হাতের খেলার পুতুল নয় আমাদের কাজ করতে কোন জায়গায় যদি বাধা বিঘ্নতা সৃষ্টি হয় তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ না নিলে বা তার কোন ব্যবস্থা না নিলে আমরা সাংবাদিক ভাইয়েরা কলম দিয়ে লেখালেখি বন্ধ করে দেব

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবি করছি বাংলাদেশ সরকার সাংবাদিক তুহিন হত্যার বিচার দ্রুত শুরু করবে বলে আমি মনে করি যদি দ্রুত বিচার না করা হয় বা তাকে ফাঁসির কা স্টোরিতে না নেওয়া হয় তাহলে আমরা আজকে মানববন্ধন করেছি কিন্তু আগামীতে পেনডাউন ঘোষণা করবো আশা করি মাননীয় উপদেষ্টা আমাদের সাংবাদিক তুহিন ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেবে

জাগো সাংবাদিক ভাই জাগো এক সাংবাদিক ভাইয়ের বিপদে আপদে সবাই মিলিয়ে ঝাঁপিয়ে পড়ো

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ