
শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলার উদ্যোগে দায়িত্বশীল পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত দায়িত্বশীল পরামর্শ সভায় প্রস্তাবনা উপস্থাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিভাগের উপ-কমিটির সদস্য মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ জাকির হোসেন পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ দেলাওয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ মহি উদ্দিন, দ্বীনি সংগঠন লক্ষ্মীপুর জেলা সদর আলহাজ্ব রেজাউল করীম সেলিম আঠিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হিসেবে রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মুহাম্মাদ রফিকুল ইসলাম, সদস্য সচিব হিসেবে মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মুহাম্মাদ মামুনুর রশিদ ও মুহাম্মাদ মাহমুদুল হাসান ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।