
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)।
দৈনিক প্রতিদিনের কাগজ, গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, ভোলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার ৮ আগস্ট, বিকেলে ভোলা প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে ভোলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। তা অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন বক্তারা।
তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার যেন সাগর রুমি হত্যার বিচারের মতো না হয় তাহলে জনগণই বিচারের ব্যবস্থা করবে। এসব দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুন অর রশিদ,সাংবাদিক এম এ বারি, মোবাশ্বরে উল্লাহ চৌধুরী, কামরুল আহসান মুকুল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজিব, ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন কাদের, সাংবাদিক মশিউর রহমান পিংকু, কালের কন্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, সংস্কৃতি কর্মী মনির চৌধুরী, শিক্ষক মনির সাজোয়াল, ডেইলি সান বশির আহমেদ, দিনকালের মিজানুর রহমান, ভোলার সংবাদ সম্পাদক ফরহাদ হোসেন, তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, বাংলাবাজার পত্রিকার ভোলা প্রতিনিধি শাহরিয়ার মিলন, আজকের দর্পণ প্রতিনিধি আশরাফুল আলম সজিব, বার্তা বাজার প্রতিনিধি বেল্লাল নাফিজ প্রমুখ। মানববন্ধন শেষে ভোলার প্রেসক্লাব হল রুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ভোলার সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখছেন।