
মো সালাম করে
স্টাফ রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুর শহরের লালবাগ এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে পাঁচজন জুয়ারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লালবাগ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুয়ার আসরে সক্রিয় অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়ার সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শনাক্তে তৎপর রয়েছে প্রশাসন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “সামাজিক অবক্ষয় রোধ ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে জুয়ার আসর চালিয়ে আসছিল। স্থানীয়দের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।