
লক্ষীপুর সদর প্রতিনিধি মোঃ শাকিল হোসেন।
প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহ*ত ৭…
বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের সবাই ওমান প্রবাসী এক স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ফেরার পথে তারা একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজনের মৃ*ত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।