সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিএনপির বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপির বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল। ২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেয়।

মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৭১ চত্বরে এসে শেষ হয়।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় এ বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে।

শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি।
মিছিলে উপজেলা বিএনপি, উপজেলা কৃষকদল, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদলসহ বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ